সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে অসহায় মানুষের সেহরির দায়িত্ব নিলেন জননেতা জাকির খান

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিত মানুষের মুখে সেহরির হাসি ফুটিয়ে তুলতে ভোররাতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন জননেতা জনাব জাকির খান। গভীর রাতে নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকায় অবস্থানরত অসহায়, ভাসমান ও নিম্নআয়ের মানুষের হাতে নিজেই সেহরির খাবার তুলে দেন তিনি।

দিবাগত রাতের শেষ প্রহরে শহরের রেলস্টেশন প্রাঙ্গণে গিয়ে শতাধিক মানুষের মাঝে প্যাকেটজাত সেহরির খাবার বিতরণ করেন জাকির খান। এসময় তাঁর অনুসারী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত থেকে খাবার বিতরণ কার্যক্রমে অংশ নেন।

আয়োজকরা জানান, সেহরির সময় যেন আর্থিক অনটনের কারণে কেউ না খেয়ে রোজা রাখতে বাধ্য না হয়, মূলত এমন লক্ষ্য সামনে রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে রেলস্টেশন এলাকায় থাকা ভাসমান ও দিনমজুর মানুষদের কথা চিন্তা করেই এ আয়োজন করা হয়।

খাবার বিতরণ শেষে উপস্থিত অসহায় মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে জাকির খান বলেন, “রমজান আত্মশুদ্ধি, ত্যাগ আর সহমর্মিতার মাস। সমাজের সামর্থ্যবান সকলেরই দায়িত্ব হলো গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। আপনারা সেহরি খেয়ে রোজা রাখবেন, মহান আল্লাহ আমাদের সবার রোজা ও দোয়া কবুল করুন।”

হঠাৎ এ উদ্যোগে খুশি প্রকাশ করেছেন রেলস্টেশন এলাকায় বসবাসরত ছিন্নমূল মানুষরা। তারা জানান, অনিয়মিত আয় এবং নানান সংকটের কারণে অনেকসময় সেহরির খাবার জোটানো কঠিন হয়ে পড়ে। এমন সময়ে এ ধরনের সহযোগিতা তাদের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে বলে জানান উপস্থিত অনেকেই।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন