সর্বশেষ

জাতীয়বাংলাদেশের নিন্দা: ‘খামেনি হত্যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন’
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বাংলাদেশি নিহত ও আহত, জাহাজ আটকা
সংসদে রাষ্ট্রপতির ভাষণ স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
৪ আসনে ব্যালট ও ফলাফল শিট হেফাজতের নির্দেশ হাইকোর্টের
খাল দখলদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: পানি সম্পদ মন্ত্রী
ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন জুলফিকার, সুজাউদ্দৌলা ও জাহিদুল
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান
সারাদেশকলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ গাঁজা সেবনকারী দণ্ডিত
রংপুরে চাকরির নামে ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে গৃহবধূর মৃত্যু
ইরানে হামলার প্রতিবাদে মাগুরায় যুব সংগঠনের বিক্ষোভ
রাজশাহীতে পদ্মার পাড়ে তরুণ-তরুণী জিম্মি: টাকা দাবি, মোবাইল ছিনতাই
বরগুনায় নিরপরাধ গৃহবধূর কারাবাস, পুলিশের ওপর আদালতের অসন্তোষ
রূপগঞ্জে চেইন চুরির অভিযোগে ৩ নারী আটক, গণপিটুনি ও চুল কর্তন
শেরপুর-৩ আসনে মাসুদুর রহমানের মনোনয়নপত্র দাখিল, ৯ এপ্রিল নির্বাচন
মোংলা শহরে ড্রেনের উপর ভবনের পিলার, চলাচলে বাধা-আতঙ্ক
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজ রোভার স্কাউটের উদ্যোগে ইফতার মাহফিল
সিরাজগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১০
কলাপাড়ায় লোনা পানি ঢুকে কৃষকের ফসল ও প্রাণি বিপর্যস্ত
শ্যামনগরে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের ওপর হামলা
নারায়ণগঞ্জে হত্যা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর
লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজে ঢাকার দিকে ৫ কিলোমিটার যানজট
পুঠিয়ায় ৮ ডাকাতকে গণপিটুনি, একজন নিহত
ভোলাহাটে ইয়াবাসহ নারী আটক, মামলা দায়ের
পরকীয়ার অভিযোগে ২ জন আটক: শালিসে নারীকে বর্বরোচিত জুতাপেটা
আলভীর স্ত্রী ইকরার দাফন ময়মনসিংহে সম্পন্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন : উপদেষ্টা
লেবাননে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৩১, আহত ১৪৯
খেলামেসির জাদুতে ঘুরে দাঁড়িয়ে মায়ামির দুর্দান্ত জয়
সারাদেশ

নিরপরাধ গৃহবধূর কারাবাস, পুলিশের ওপর আদালতের অসন্তোষ

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

সোমবার, ২ মার্চ, ২০২৬ ৪:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শুধুমাত্র নামের মিল থাকায় একটি এনজিওর দায়ের করা মামলায় নিরপরাধ এক গৃহবধূকে কারাবরণ করতে হয়েছে।

উপকূলীয় জেলা বরগুনা-র বেতাগী উপজেলা-র হোসনাবাদ ইউনিয়ন-এ চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, এনজিও আরডিএফ (RDF)-এর দায়ের করা এক মামলার মূল আসামি ছিলেন ধনমানিক চত্রা গ্রামের মোহাম্মদ খলিলুর রহমানের স্ত্রী মোসা. রেহেনা বেগম। তবে নামের মিল থাকায় পুলিশ ভুলবশত একই গ্রামের খলিল খানের স্ত্রী রেহেনা বেগমকে প্রকৃত আসামি মনে করে গ্রেপ্তার করে। গত ২৭ ফেব্রুয়ারি তাকে আদালতে সোপর্দ করা হয়।

নিরপরাধ রেহেনা বেগমের পরিবার ১ মার্চ আদালতের দ্বারস্থ হয়। আদালতে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণ উপস্থাপন করা হলে স্পষ্ট হয় যে, গ্রেপ্তার হওয়া নারী মামলার প্রকৃত আসামি নন। দীর্ঘ শুনানি শেষে আদালত খলিল খানের স্ত্রী রেহেনা বেগমকে মামলা থেকে অব্যাহতি দিয়ে জামিন মঞ্জুর করেন।

এ ঘটনায় তদন্তে গাফিলতি ও ভুল ব্যক্তিকে গ্রেপ্তারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আদালত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। কেন এই ভুল হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না কেন—তা জানতে চেয়ে পুলিশকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত।

বরগুনা জজ কোর্ট-এর আইনজীবী নারগীস পারভীন (সুরমা) জানান, বিষয়টি জেলা পুলিশ সুপারকে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, যথাযথ যাচাই-বাছাই ছাড়া গ্রেপ্তারের কারণেই একজন নিরপরাধ নারীকে কারাভোগ করতে হয়েছে।

রেহেনার ছোট ছেলে মো. রিপন খান অভিযোগ করে বলেন, বারবার পুলিশকে বোঝানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, ‘আমার মায়ের অপরাধ কী? বিনা দোষে রমজান মাসে কেন তাকে দুই দিন হাজতে থাকতে হলো?’

স্থানীয় সাবেক ইউপি সদস্য ও উপজেলা মহিলা দলের আহ্বায়ক মো. পিয়ারা বেগম বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং পুলিশের চরম গাফিলতির বহিঃপ্রকাশ। তিনি বলেন, শুধুমাত্র নামের মিলের কারণে একজন নিরপরাধ মানুষকে জেলে যেতে হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে গ্রেপ্তারের আগে যাচাই করলে এ ধরনের ভুল এড়ানো যেত বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্রকৃত আসামিকে গ্রেপ্তার এবং দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি, যাতে ভবিষ্যতে এ ধরনের হয়রানি আর না ঘটে।

এনজিও আরডিএফ-এর বেতাগী শাখা ব্যবস্থাপক মো. ফারুক হোসেন বলেন, শুরুতে ভুল রেহেনাকে গ্রেপ্তারের বিষয়টি তাদের জানা ছিল না। পরে পরিবারের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তারা সহযোগিতার চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী ঋণগ্রহীতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, তথ্য বিভ্রাটের কারণেই এ সমস্যা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সেটিই তাদের কাম্য।

 

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন