সর্বশেষ

জাতীয়কাতার, আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
ঠাকুরগাঁও সদর হাসপাতাল ৫শ' শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
সারাদেশসাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
জামালপুরে অবৈধ মজুদকৃত টিসিবির ১৪শ' লিটার তেল জব্দ
জাফলং-এ বালু উত্তোলনবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড
কুষ্টিয়ার দৌলতপুরে ফসলি জমির মাটি বিক্রি: যুবককে ৫০ হাজার টাকা জরিমানা
জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে ফাঁস দিয়ে হত্যা
কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, ভাঙচুর-লুটপাট ২০ বাড়িতে
নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি লিয়াকত, সম্পাদক রহিম
আন্তর্জাতিকহামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলায় নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরও নিহত হয়েছেন: ইরান
খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে জানালেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলার দাবি
খেলানাটকীয় জয়ের পরও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড
সারাদেশ

কুয়াকাটায় হোটেল মালিককে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ১ মার্চ, ২০২৬ ৭:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল মালিক লোকমান মৃধাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

রবিবার (১ মার্চ) সন্ধ্যায় কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাখাইন মহিলা মার্কেটের ঝিনুক ব্যবসায়ী রাসেল খান ও মিরাজ নিয়মিতভাবে লোকমান মৃধার হোটেলে ইয়াবা সেবন করতেন। হোটেল মালিক তাদের সেবনে বাধা দেওয়ায় তারা পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা কুয়াকাটার যুবদলের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পর্কিত বলে জানা গেছে।

পরিদর্শনে জানা যায়, হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে আক্রমণ চালিয়ে লোকমান মৃধার দুই পা থেঁতলে দেয়। এতে তার চারটি দাঁত পড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসার পর হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

কুয়াকাটা হাসপাতালের চিকিৎসক জানান, রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় লোকমান মৃধাকে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থা খারাপ হওয়ায় তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

আহতের মেয়ে সাজেদা বেগম বলেন, “রাসেল খান ও মিরাজ নিয়মিত আমার বাবার হোটেলে ইয়াবা সেবন করতেন। বাধা দেওয়ায় তারা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। এখন আমার বাবা মৃত্যুর সঙ্গে লড়ছেন।”

অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ ফারুক মীর জানান, মিরাজ যুবদল থেকে আগেই বহিষ্কৃত, এবং রাসেল খান এ ঘটনায় জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মহিপুর থানার পরিদর্শক (ওসি) মো. মহব্বত খান বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন