সর্বশেষ

সারাদেশ

সরিষাবাড়ীতে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

রবিবার, ১ মার্চ, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সরিষাবাড়ী উপজেলা-এ চিলড্রেনস হোম পাবলিক স্কুল ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুর ১টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক ফজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগ-এর বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী। বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা প্রশাসক মো. ইউসুপ আলী।

বক্তব্যে বিভাগীয় কমিশনার বিদ্যালয়ের ধারাবাহিক জেএসসি ও এসএসসি পরীক্ষার কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে তৃতীয় স্থান অর্জন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।

সমাবেশে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন এবং শিক্ষার মানোন্নয়নে সবার সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন