রংপুরে ক্যাবল অফিসে হামলা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ
রবিবার, ১ মার্চ, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রংপুর নগরীর প্রেসক্লাবের সামনে অবস্থিত ক্যাবল ওয়ান অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
অভিযোগ উঠেছে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মনু ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে। তারা অফিসের কর্মকর্তাদের মারধর করেছে এবং গৃহস্থালিতে ঢুকে পুরো পরিবারকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে।
ঘটনাটি ঘটে রোববার দুপুর ২ টার দিকে। এ ঘটনায় প্রতিবাদে ক্যাবল ওয়ান কতৃপক্ষ অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা করেছে, যার ফলে রংপুর মহানগরী ও জেলার সব এলাকায় ডিশের মাধ্যমে টেলিভিশন সম্প্রচার বন্ধ রয়েছে। একুশে টেলিভিশনসহ সব বেসরকারি চ্যানেলের সম্প্রচারও বন্ধ হয়ে গেছে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, রংপুর নগরীর কামাল কাছনা এলাকায় ক্যাবল ওয়ানের ফিডার লাইন কেটে দেওয়ার কারণে ওই এলাকায় সব টেলিভিশন সম্প্রচার বন্ধ হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে যুবদল নেতা মনুর নেতৃত্বে কয়েকজন যুবক অফিসে প্রবেশ করে তাণ্ডব চালায়। ঘটনার মধ্যে একজনের নাম গালিব, যাকে ফিডার লাইন হস্তান্তর করতে হবে বলে হুমকি দেওয়া হয়।
ঘটনার সময় সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, মনুর নেতৃত্বে যুবকরা অফিসে প্রবেশ করে ম্যানেজার পরাগের কাছ থেকে মোবাইল ফোন দিয়ে জিএম কাফিকে ফিডার গালিবের নামে হস্তান্তরের সময়সীমা বেঁধে দিচ্ছেন। সাথে সাথে তারা বেডরুমে ঢুকে পুরো পরিবারকে গুলি করে হত্যা করার হুমকি দিচ্ছে।
ঘটনার পর ক্যাবল ওয়ান কতৃপক্ষের ৩ দফা দাবি হলো:
ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান।
প্রতিষ্ঠানের পরিবার পরিজনের নিরাপত্তা নিশ্চিত করা।
ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
যুবদল নেতা মনুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পাওয়া যাননি। জেলা যুবদলের অন্য কোন নেতাও ফোন রিসিভ করেননি। পরে রাত সাড়ে ১১টায় রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামু জানিয়েছেন, এক ঘন্টার মধ্যে বিষয়টি সুরাহা করার ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ওসি শাহাজাহান আলী জানান, লিখিত অভিযোগ পাওয়ার জন্য থানায় বসে আছেন এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০৩ বার পড়া হয়েছে