সারাদেশ
জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে টিসিবির ১,৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে।
জামালপুরে অবৈধ মজুদকৃত টিসিবির ১৪শ' লিটার তেল জব্দ
ফজলে এলাহী মাকাম, জামালপুর
রবিবার, ১ মার্চ, ২০২৬ ৭:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে টিসিবির ১,৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে।
এই ঘটনায় মোঃ শাহীন মিয়া (৩২) ও বিশাল হোসেন (২৬) নামের দুইজনকে আটক করেছে র্যাব।
রবিবার (১ মার্চ) বিকালে শহরের বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকায় একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান পরিচালনা করে এই তেল জব্দ করা হয়। আটককৃতরা শহরের মুসলিমাবাদ এলাকার বাসিন্দা।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও র্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ইট দিয়ে পুতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের মোট পরিমাণ ১,৪৪৪ লিটার।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পুরো ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
১০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন