সর্বশেষ

জাতীয়কাতার, আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
ঠাকুরগাঁও সদর হাসপাতাল ৫শ' শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
সারাদেশসাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
জামালপুরে অবৈধ মজুদকৃত টিসিবির ১৪শ' লিটার তেল জব্দ
জাফলং-এ বালু উত্তোলনবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড
কুষ্টিয়ার দৌলতপুরে ফসলি জমির মাটি বিক্রি: যুবককে ৫০ হাজার টাকা জরিমানা
জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে ফাঁস দিয়ে হত্যা
কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, ভাঙচুর-লুটপাট ২০ বাড়িতে
নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি লিয়াকত, সম্পাদক রহিম
আন্তর্জাতিকহামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলায় নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরও নিহত হয়েছেন: ইরান
খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে জানালেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলার দাবি
খেলানাটকীয় জয়ের পরও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড
সারাদেশ

জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

রবিবার, ১ মার্চ, ২০২৬ ৭:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদ রবিবার (১ মার্চ) বিকেলে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছে।

জেলা আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল বারী নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণের পর আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, সিনিয়র জেলা ও দায়রা জজ রেজাউল করিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম তৌফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান এবং অন্যান্য প্রভাবশালী আইনজীবী। বক্তারা বলেন, “আমরা দলীয় সীমাবদ্ধতার ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠার কাজে অবদান রাখব। জনগণ যাতে সুষ্ঠু ও ন্যায়সংগত বিচার পায়, সেই লক্ষ্যে আইনজীবীরা সম্মিলিতভাবে কাজ করবে।”

এ সময় জেলা আইনজীবী সমিতির অন্যান্য আইনজীবী এবং বিচারকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে অ্যাডভোকেট এস এম তৌফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান নির্বাচিত হন। এ ছাড়াও ১৫ সদস্যের কার্যকরী পরিষদ নির্বাচিত হয়েছে।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন