জয়পুরহাটে জননিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে তৎপরতা
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে জননিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সরকার কঠোর পদক্ষেপ নেবে।
শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ টাস্কফোর্স কমিটি ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এই মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, দেশের প্রতিটি জনপদকে বাসযোগ্য ও নিরাপদ করার জন্য সরকার নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই।
সভায় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রী জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং সার্কিট হাউজ মাঠে বৃক্ষরোপণ করেন।
১২০ বার পড়া হয়েছে