সর্বশেষ

জাতীয়অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
সারাদেশঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
রূপগঞ্জ-এ বকেয়া বেতন নিয়ে মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, তীব্র যানজট
নেত্রকোণায় এসি বিস্ফোরণে দোকানে আগুন, ব্যবসায়ী রাজু সাহা গুরুতর দগ্ধ
মহিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে মারধরের অভিযোগ
গাজীপুরের শ্রীপুরে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় অজ্ঞাত
পাবনায় পৃথক স্থান থেকে দাদী-নাতনির মরদেহ উদ্ধার
ফেনীতে কুড়িয়ে পাওয়া ৭ লাখ টাকা ফেরত দিলেন নিরাপত্তাকর্মী
আন্তর্জাতিকপাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
সারাদেশ

সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের সলঙ্গায় বৃহস্পতিবার রাতে বখাটেদের হামলায় এক ব্যক্তি নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। নিহতের নাম শাহ আলম (৩৫), তিনি হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।

গুরুতর আহত হয়ে তিনি সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে নিয়মিত আড্ডা দিয়ে মেয়েদের উত্ত্যক্ত করছিল। স্থানীয়রা এ ধরনের আচরণে প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়। এ জেরে বৃহস্পতিবার রাতে কাশিনাথপুরের ওই যুবকরা রশিদপুর গ্রামের লোকদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রশিদপুর উত্তরপাড়া গ্রামের ছয়জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর অবস্থায় থাকা শাহ আলমের অবস্থা অবনতি হলে তাকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার সকালে মারা যান।

ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল জোরদার করেছে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, "আমরা ঘটনার বিষয়টি জেনেছি। এখনও কেউ মামলা করেনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন