ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধীতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার রান্দিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন খালেক পাঠান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সাখাওয়াত হোসেন পাঠান, অ্যাডভোকেট মো. উসমান গনি মল্লিক মাখন, আলহাজ এমএ হামিদ ক্বারী, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন ও সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এছাড়াও ৪নং ধীতপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
১২০ বার পড়া হয়েছে