সর্বশেষ

সারাদেশ

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার 

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারীতে সহকর্মীর পায়ুপথে বাতাস প্রবেশ করিয়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত রিহাদ শেখ ওরফে হাকিম (২২)কে মাগুরা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রামের রজব আলীর পালিত ছেলে রিহাদ শেখ গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১০টার দিকে তার সহকর্মী সজিবের সঙ্গে কর্মস্থলে ছিলেন। অভিযোগ রয়েছে, কাজ শেষে শরীরে লেগে থাকা পাটের আঁশ মেশিনের বাতাস দিয়ে পরিষ্কার করার সময় রিহাদ দুষ্টুমি করে সজিবের পায়ুপথে বাতাস প্রবেশ করান। এতে সজিব গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ অবস্থায় প্রথমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখানে জরুরি অস্ত্রোপচার করা হলেও চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, তার অন্ত্রে একাধিক স্থানে ছিদ্র পাওয়া যায়।

নিহত সজিবের ভাবি নুরজাহান বেগম জানান, পাঁচ ভাইবোনের মধ্যে সজিব মেজ ছিলেন। জীবিকার তাগিদে তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন।

র‍্যাব-১০ ফরিদপুরের অধিনায়ক স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফরিদপুরের পাশের জেলা মাগুরা থেকে রিহাদ শেখকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন