সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আহত হওয়ার পর ২৩ দিন চিকিৎসাধীন থেকে কৃষক লোকমান সরদার (৭০) মৃত্যুবরণ করেছেন।

গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ/পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনাকে ঘিরে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

নিহত লোকমান সরদার আমিনপুর থানাধীন সাগরকান্দি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত নাছির উদ্দিন সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রামের হোগলাডাঙ্গি চরে পৈত্রিক সূত্রে পাওয়া ১২ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, কোরবান সরদারের আপন চাচাতো ভাই সরহাব গং ও খলিল গং জোরপূর্বক জমিটি দখলে নেন। এতে কোরবান সরদার তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত হন।

বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও সরহাব গং ও খলিল গং পক্ষ গড়িমসি করছিল বলে অভিযোগ রয়েছে।

গত ২৪ জানুয়ারি কোরবান আলী সরদারের ছেলেরা ওই জমিতে ফসল বপন করতে গেলে সরহাবের ভাই লোকমান সরদারের ছেলেরা ও খলিল গং তাদের বাধা দেয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে কোরবান আলীর ছেলেদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কোরবান আলীর ছেলেদের বাড়িতে পাঠিয়ে দেন।

কোরবান আলীর ছেলে শফিকুল ইসলাম জানান, “স্থানীয়রা আমাদের বাড়ি পাঠিয়ে দিলে আমরা চলে যাই। পরে লোকমানের ছেলেরা আমাদের বাড়িতে এসে ভাঙচুর চালায়। আমরা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে, তবে হামলাকারীরা পালিয়ে যায়।”

তিনি আরও বলেন, বাড়িতে হামলার ঘটনায় মামলা করতে চাইলেও স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দেওয়ায় তারা মামলা করেননি।

শফিকুল ইসলাম জানান, ঘটনার কিছুদিন পর জানতে পারেন তার চাচা লোকমান সরদার বাড়িতে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এ স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। মৃত্যুর একদিন পর ঢাকায় ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে এনে দাফন করা হয়।

কোরবান আলীর বড় ছেলে রফিকুল ইসলাম দাবি করেন, “এই ঘটনার সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নই। আমাদের মিথ্যা ভাবে ফাঁসানো হচ্ছে। প্রকৃতপক্ষে আমাদের প্রাপ্য জমির ভাগ থেকে বঞ্চিত করার জন্যই আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “যিনি মারা গেছেন তিনি আমার চাচা। তিনি আগেও দুইবার হৃদযন্ত্রে আক্রান্ত হয়েছিলেন। ২৬ জানুয়ারি আমিনপুর থানায় আমাদের ৯ জনকে অভিযুক্ত করে যে মামলা করা হয়েছে, সেখানে উল্লেখ আছে যে লোকমান সরদার হৃদরোগী ছিলেন।”

আমিনপুর থানার ওসি জানান, এ ঘটনায় থানায় একটি মারামারির মামলা হয়েছে। নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে লোকমান সরদারের মৃত্যু ঘিরে গোবিন্দপুর গ্রামে এখনো উত্তেজনা বিরাজ করছে এবং পুরো বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন