ভাঙ্গায় হত্যা ও ডাকাতি মামলা তদন্তে পরিদর্শনে পুলিশ সুপার
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সম্প্রতি সংঘটিত একাধিক হত্যাকা- ও ডাকাতি মামলার তদন্ত ত্বরান্বিত করতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।
মঙ্গলবার বিকালে তিনি সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখা এবং তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা থানায় দায়ের হওয়া গুরুত্বপূর্ণ মামলার মধ্যে রয়েছে—মামলা নং ২৮/২৮ (২৪ জানুয়ারি, ২০২৬, ধারা ৩০২/৩৪), মামলা নং ২৯/২৯ (২৫ জানুয়ারি, ২০২৬, ধারা ৩৯৫/৩৯৭) এবং মামলা নং ১২/৪৫ (১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ধারা ৩০২/২০১/৩৪)। এসব মামলায় হত্যাকা- ও ডাকাতির অভিযোগ রয়েছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পরিদর্শনের সময় পুলিশ সুপার মামলার তদন্তকারীদের সঙ্গে ঘটনা সম্পর্কে বিশদ আলোচনা করে দ্রুত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি সতর্ক করে বলেন, তদন্তে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।
এ সময় তিনি ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি আশ্বাস দেন যে, ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।
পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। আমরা তদন্তে সব ধরনের প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করছি। আশা করছি খুব দ্রুত এসব ঘটনার মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।”
পরিদর্শনে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রিজওয়ান দিপু, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
১১৯ বার পড়া হয়েছে