সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় দ্রুতই জজেস কমপ্লেক্সের কাজ শুরু হবে: এমপি 

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি জানিয়েছেন, কলাপাড়ায় মানুষের সুবিধার জন্য যুগ্ম জেলা জজ আদালত ইতিমধ্যে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া নতুন একটি যুগ্ম দায়রা জজ আদালতও কলাপাড়ায় স্থাপন করা হয়েছে। এমপি বলেন, নতুন জাজেস কমপ্লেক্স আদালত ভবনের নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে।

বুধবার বিকেলে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানে তিনি আরও বলেন, “ভালো কিছু করা এবং এলাকার পরিবর্তনের জন্য সকলের পরামর্শ চাই। আপনাদের সাথে নিয়ে আগামী দিনে কলাপাড়াকে নতুন করে গড়তে চাই।”

অনুষ্ঠানটি চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। সঞ্চালনা করেন সমিতির সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন।

এমপি এবিএম মোশাররফ হোসরফ হোসেনের আগমনে আইনজীবী নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পরে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে পৌর বিএনপি'র সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার উপস্থিত ছিলেন।

শেষে এমপি আইনজীবীদের সঙ্গে ইফতার ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন