সর্বশেষ

জাতীয়ঢাকাসহ বিভিন্ন জেলায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমানকে নিয়োগ
ফিতরা নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকের
বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান ফাহিম আহমেদ
সারাদেশফরিদপুরে বিরিয়ানির দোকানকে ১ লাখ টাকা জরিমানা
ফরিদপুরে ১৮ চোরাই ইজিবাইক উদ্ধার, চক্রের ১২ সদস্য গ্রেফতার
কলাপাড়ায় দ্রুতই জজেস কমপ্লেক্সের কাজ শুরু হবে: এমপি
এবিএম ফিরোজ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
বীরত্বপূর্ণ উদ্ধার অভিযান: মুন্সীগঞ্জে ফায়ার সার্ভিস সদস্যদের সম্মাননা
মাগুরায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১০
মৌলভীবাজারে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ, কিশোর খুন
ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা, রাজপাড়ায় চাঞ্চল্য
আ.লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির
রাজশাহীতে তরুণ বক্সার সাব্বির হত্যা: অভিযুক্ত জাসন আটক
কুড়িগ্রামে কুড়ি-পার্লামেন্ট গঠন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত
খুলনার রূপসায় কোস্টগার্ডের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক
গোমস্তাপুরে ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ
গোমতী নদীতে মাটি কাটায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগ এমপি হাসনাতের
গোমস্তাপুরে আম বাগানে বিরোধ: হাসুয়ার আঘাতে যুবক গুরুতর আহত
দেবীগঞ্জ উপজেলা মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
জয়পুরহাটে তিন কারখানাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
জামালপুরে ম্যাফের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত
হঠাৎ বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুলে ক্ষতির শঙ্কা
নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে
রাজশাহীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক
মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে নারায়ণঞ্জে ‘সুইট নেশন’-কে ১ লাখ টাকা জরিমানা
কলাপাড়ায় অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এবিএম মোশাররফের
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক, ৬০ দিনের কর্মসূচি ঘোষণা
ময়মনসিংহ মেডিকেলের ৬ তলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মৃত বেড়ে ৫, সংকটে আরও চারজন
আশুলিয়া পোশাক শ্রমিককে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দেড় বছর পর স্বামী গ্রেফতার
জয়পুরহাটে নিরাপত্তা ঝুঁকি এড়াতে নতুন সেতু ভেঙে পুনঃনির্মাণ শুরু
বান্দরবানে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার পোড়ানোর ঘটনায় উত্তেজনা
টাঙ্গাইলে ১৭ হাজার মুরগির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে মানববন্ধন
কলাপাড়ায় ছয় ছানা রেখে মা কুকুর হত্যার অভিযোগ
জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেল সামীউল হাসান সামী
আন্তর্জাতিকস্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ: আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প
বাংলাদেশসহ ৪০ দেশের হাঁস-মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদি আরবের
খেলাঅস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্ট: ডারউইন ও ম্যাকাইয়ে লড়াই আগস্টে
সরকারকে নথি দিল বিসিবি, সাকিবের ফেরার পথে ইতিবাচক অগ্রগতি
সারাদেশ

কুড়িগ্রামে কুড়ি-পার্লামেন্ট গঠন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের রাজারহাট, ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ২৬ কুড়িগ্রাম-২ একটি জনবহুল, সমস্যা-জর্জরিত ও চরাঞ্চলবেষ্টিত এলাকা।

দীর্ঘদিন ধরে এ আসন থেকে বিভিন্ন সংসদ সদস্য নির্বাচিত হলেও আর্থসামাজিক উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন না আসায় স্থানীয়দের মধ্যে হতাশা বিরাজ করছে। বিশেষ করে বেকারত্ব ও নদীভাঙনসহ নানা সংকট বারবার এ অঞ্চলের মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে।

এ প্রেক্ষাপটে এলাকাটিকে কর্মমুখর ও সমস্যামুক্ত করার লক্ষ্য নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। তার প্রস্তাবিত উদ্যোগের নাম “কুড়ি-পার্লামেন্ট”।

এ লক্ষ্যে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কুড়িগ্রাম পৌর টাউন হলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

সভায় বক্তব্য দিতে গিয়ে ড. আতিক মুজাহিদ বলেন, কুড়িগ্রামের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করতেই তিনি “কুড়ি-পার্লামেন্ট” নামে একটি প্ল্যাটফর্ম গঠন করতে চান। এ পার্লামেন্টে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সদস্য হিসেবে যুক্ত থাকবেন। তারা সরাসরি এলাকার উন্নয়নসংক্রান্ত নানা প্রস্তাব ও দাবি তার কাছে উপস্থাপন করতে পারবেন। তিনি জানান, এসব প্রস্তাব নোট আকারে সংকলন করে জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপন করবেন এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দের জন্য উদ্যোগ গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, “আমি জনগণের প্রকৃত দাবি-দাওয়া সংসদে তুলে ধরতে চাই। আপনাদের পরামর্শ নিয়ে একটি কর্মমুখর কুড়িগ্রাম গড়ে তুলতে চাই।”

সাংসদ আতিক মুজাহিদের এ উদ্যোগকে উপস্থিত বিশিষ্টজনেরা উদ্ভাবনী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তারা মত প্রকাশ করেন, জনগণের প্রকৃত সমস্যাগুলো সরাসরি সংসদে উপস্থাপনের সুযোগ সৃষ্টি হলে এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

জেলা আহ্বায়ক মুকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সাংবাদিক তামজিদ হাসান এবং জেলা মহিলা পরিষদের সভানেত্রী রওশন আরা প্রমুখ।

মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, আলেম-ওলামা, দলিত, হরিজন, তৃতীয় লিঙ্গ সম্প্রদায়, সরকারি-বেসরকারি চাকরিজীবী ও এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন