জাতীয়
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার (রাত) মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঢাকাসহ বিভিন্ন জেলায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত
স্টাফ রিপোর্টার
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার (রাত) মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমার। ঢাকার সঙ্গে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ৪৬২ কিলোমিটার বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। বিশেষ করে উপকূলীয় জেলা কক্সবাজার ও আশপাশের এলাকায় তুলনামূলকভাবে বেশি কম্পন টের পাওয়া গেছে।
তিনি আরও জানান, ৫ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পকে মাঝারি মাত্রার হিসেবে বিবেচনা করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
১৩০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন