সর্বশেষ

জাতীয়বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমানকে নিয়োগ
ফিতরা নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকের
সারাদেশনরসিংদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে
রাজশাহীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক
মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে নারায়ণঞ্জে ‘সুইট নেশন’-কে ১ লাখ টাকা জরিমানা
কলাপাড়ায় অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এবিএম মোশাররফের
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক, ৬০ দিনের কর্মসূচি ঘোষণা
ময়মনসিংহ মেডিকেলের ৬ তলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মৃত বেড়ে ৫, সংকটে আরও চারজন
আশুলিয়া পোশাক শ্রমিককে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দেড় বছর পর স্বামী গ্রেফতার
জয়পুরহাটে নিরাপত্তা ঝুঁকি এড়াতে নতুন সেতু ভেঙে পুনঃনির্মাণ শুরু
বান্দরবানে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার পোড়ানোর ঘটনায় উত্তেজনা
টাঙ্গাইলে ১৭ হাজার মুরগির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে মানববন্ধন
কলাপাড়ায় ছয় ছানা রেখে মা কুকুর হত্যার অভিযোগ
আন্তর্জাতিকস্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ: আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প
বাংলাদেশসহ ৪০ দেশের হাঁস-মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদি আরবের
খেলাঅস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্ট: ডারউইন ও ম্যাকাইয়ে লড়াই আগস্টে
সরকারকে নথি দিল বিসিবি, সাকিবের ফেরার পথে ইতিবাচক অগ্রগতি
জাতীয়

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমানকে নিয়োগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তন এনে আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে তাঁর স্থলে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে।

আজ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এক প্রজ্ঞাপনে বলা হয়, গভর্নর হিসেবে আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ জনস্বার্থে বাতিল করা হয়েছে এবং এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। অন্য প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে তাঁর যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাঁকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এ আদেশও তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান একজন এফসিএমএ ডিগ্রিধারী হিসাববিদ ও পেশায় ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জে অবস্থিত পরিবেশবান্ধব প্রতিষ্ঠান হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। দেশের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।

১৯৬৬ সালে ঢাকায় জন্ম নেওয়া মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে আইসিএমএবি থেকে এফসিএমএ ডিগ্রি লাভ করেন। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে তিনি করপোরেট ফিন্যান্স, রপ্তানি, প্রাতিষ্ঠানিক সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনা খাতে কাজ করছেন। তৈরি পোশাক ও আবাসন খাতেও তাঁর ব্যবসায়িক সম্পৃক্ততা রয়েছে।

তিনি তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং ঢাকা চেম্বারের সদস্য। এসব সংগঠনের বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারকে আর প্রকাশ্যে দেখা যায়নি। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ১৪ আগস্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার নয় দিনের মাথায় তাঁর নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হলো।

এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন সরকারের বিভিন্ন কর্মসূচি ও অগ্রাধিকারের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। তিনি জানান, শুধু বাংলাদেশ ব্যাংক নয়, বিভিন্ন জায়গায় আরও পরিবর্তন আসবে।
 

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন