সর্বশেষ

জাতীয়ফিতরা নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকের
সারাদেশনরসিংদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে
রাজশাহীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক
মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে নারায়ণঞ্জে ‘সুইট নেশন’-কে ১ লাখ টাকা জরিমানা
কলাপাড়ায় অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এবিএম মোশাররফের
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক, ৬০ দিনের কর্মসূচি ঘোষণা
ময়মনসিংহ মেডিকেলের ৬ তলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মৃত বেড়ে ৫, সংকটে আরও চারজন
আশুলিয়া পোশাক শ্রমিককে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দেড় বছর পর স্বামী গ্রেফতার
জয়পুরহাটে নিরাপত্তা ঝুঁকি এড়াতে নতুন সেতু ভেঙে পুনঃনির্মাণ শুরু
বান্দরবানে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার পোড়ানোর ঘটনায় উত্তেজনা
টাঙ্গাইলে ১৭ হাজার মুরগির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে মানববন্ধন
কলাপাড়ায় ছয় ছানা রেখে মা কুকুর হত্যার অভিযোগ
আন্তর্জাতিকস্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ: আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প
বাংলাদেশসহ ৪০ দেশের হাঁস-মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদি আরবের
খেলাঅস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্ট: ডারউইন ও ম্যাকাইয়ে লড়াই আগস্টে
সরকারকে নথি দিল বিসিবি, সাকিবের ফেরার পথে ইতিবাচক অগ্রগতি
সারাদেশ

কুমারখালী বাসস্ট্যান্ডে ইট-বিছানো সড়কের ধুলোয় জনস্বাস্থ্য বিপন্ন

হাবীব চৌহান, কুষ্টিয়া
হাবীব চৌহান, কুষ্টিয়া

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় ইট বিছিয়ে মেরামত করা সড়কের ধুলো সাধারণ মানুষকে নাকাল করে তুলেছে। এই সমস্যা এখন আর সাময়িক ভোগান্তি নয়, বরং এটি প্রকাশ্য পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্য ঝুঁকিতে রূপ নিয়েছে। তবু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে নির্বিকার।

কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড মোড় সংলগ্ন ক্ষতিগ্রস্ত অংশটি কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগ ইট বিছিয়ে সংস্কার করেছে। তবে বাস্তবে এই সড়ক এখন ধুলার “কারখানায়” পরিণত হয়েছে। ভারী যানবাহন চলাচল করলে পুরো এলাকা ধুলায় ঢাকা পড়ে।

বাসস্ট্যান্ড এলাকার চায়ের দোকানদাররা বলেন, “দিনভর ধুলা উড়ে। দোকানে বসে ব্যবসা করা কঠিন হয়ে গেছে। খাবার-দাবার সব ধুলায় ঢেকে যাচ্ছে। আমরা স্বাস্থ্যঝুঁকি নিয়ে জীবিকা চালাচ্ছি।”

যাত্রীরা অভিযোগ করছেন, ধুলার কারণে শ্বাসকষ্ট, কাশি, চোখে জ্বালা ও অ্যালার্জির সমস্যা বেড়ে গেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নারী, শিশু ও বৃদ্ধদের ওপর। একজন যাত্রী বলেন, “এই অবস্থার কোনো সমাধান হচ্ছে না। প্রশাসনের চোখে কি আমাদের কষ্ট পড়ে না?”

একজন ফল বিক্রেতা আরও কঠোর ভাষায় বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিনই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলাচল করেন। তারা কি ধুলা দেখেন না? নাকি সাধারণ মানুষের কষ্টের কোনো মূল্য নেই?”

স্থানীয়রা দাবি করছেন, বাসস্ট্যান্ডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ন্যূনতম পরিবেশ সুরক্ষার ব্যবস্থা না থাকায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। ব্যবসায়ী ও পথচারীরা অবিলম্বে সড়ক স্থায়ীভাবে পাকাকরণ, ইট তুলে স্থায়ী নির্মাণ, নিয়মিত পানি ছিটানো এবং ধুলা নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানিয়েছে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন