সর্বশেষ

জাতীয়আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
৫ আগস্টের পরে ‘সুবিধাবাদীদের করা’ মামলা যাচাইয়ের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
এপিবিএন প্রধান আলী হোসেন ফকির নতুন আইজিপি
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদে ১০ উপদেষ্টা নিয়োগ
যত দ্রুত সম্ভব সচল হবে সব স্থানীয় সরকার: মির্জা ফখরুল ইসলাম
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ
সারাদেশরূপগঞ্জে তেলের ট্রাক ছিনতাইয়ে ব্যর্থ, অস্ত্র ও হায়েসসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, মাছ ব্যবসায়ী দুলাল নিহত
রাজশাহীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দুর্গাপুরে দুটি পানের বরজে আগুন, লাখ টাকার ক্ষতি
ভুয়া অসুস্থতার গল্পে মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা, দম্পতি গ্রেপ্তার
ভাঙ্গায় মেয়েকে ধর্ষণ: পিতার যাবজ্জীবন কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামী পন্থিদের সংখ্যাগরিষ্ঠতা
খুলনায় সুন্দরবন দিবস: ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি
এমপি সাচিংপ্রু জেরীকে শুভেচ্ছা জানাল বান্দরবান হিল রানার কমিটি
ফেনীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত
গোপালগঞ্জ মেডিকেল কলেজে সিন্ডিকেট চলবে না: এমপি বাবর
নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন: মোবাইল কোর্টের জরিমানা ৩ লাখ
মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি ২ পরীক্ষার্থী নিহত
কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
সুন্দরবনে বনদস্যুদের পুনরুত্থান: জেলে অপহরণে আতঙ্ক, যৌথবাহিনীর অভিযান শুরু
টুঙ্গিপাড়ায় নববধূর রহস্যজনক মৃত্যু: শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ
রংপুরের পীরগাছায় হামলা-অগ্নিসংযোগের অভিযোগে এক বছরেও বিচার হয়নি: ভুক্তভোগীদের ৪ দফা দাবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ
জামালপুরে সাবেক কাউন্সিলরের বাড়িতে ডাকাতি, দম্পতিকে জিম্মি করে লুট
নারায়ণগঞ্জে ভেজাল শিশুখাদ্য কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
গাইবান্ধায় নিরাময় কেন্দ্রে নির্যাতনের অভিযোগ: জামিন নামঞ্জুর, কারাগারে ৫
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন গুরুতর আহত
নারায়ণগঞ্জ-এর ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা
শেরপুরের নালিতাবাড়ীতে উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থগিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
ভোলার কীর্তনের মেলা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আটক ১
বিরামপুরে ইজিবাইক দুর্ঘটনায় নারীর মৃত্যু
মহিপুরে হাসপাতালে ভাংচুর: ছাত্রদল নেতা সিয়ামকে বহিষ্কার
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু, আহত ২
কুয়াকাটায় মৎস্যজীবী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কর্মশালা
আন্তর্জাতিকজালিস্কোতে এল মেনচোর মৃত্যু : মেক্সিকোতে সংঘর্ষে ৭০ জনের মৃত্যু
এআই উন্নয়নে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহবান নরেন্দ্র মোদির
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

রূপগঞ্জে তেলের ট্রাক ছিনতাইয়ে ব্যর্থ, অস্ত্র ও হায়েসসহ গ্রেফতার ২

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তেলের ড্রামভর্তি একটি ট্রাক ছিনতাইচেষ্টার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, একটি খেলনা ওয়াকিটকি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়। লুণ্ঠনের চেষ্টা করা ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে মুড়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বানিয়াদী এলাকায় এলায়েট মিলস সংলগ্ন পাকা সড়কে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ চক্র তেলের ড্রামবোঝাই একটি ট্রাকের গতিরোধ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্র প্রদর্শন করে ট্রাকটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগের প্রস্তুতি নেয়।

খবর পেয়ে রূপগঞ্জ থানার একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেনের নির্দেশনায় এসআই (নিঃ) মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে চালানো অভিযানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, একটি খেলনা ওয়াকিটকি এবং একটি হায়েস গাড়ি জব্দ করা হয়।

অভিযানের সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন, জব্দ করা খেলনা ওয়াকিটকি ব্যবহার করে ডাকাত দলটি নিজেদের মধ্যে যোগাযোগের ভান সৃষ্টি এবং সাধারণ মানুষ ও চালকদের মধ্যে আতঙ্ক ছড়ানোর কৌশল নিয়েছিল। এতে তারা সংঘবদ্ধ ও শক্তিশালী বাহিনী হিসেবে নিজেদের উপস্থাপন করার চেষ্টা করে।

পুলিশের ভাষ্য মতে, আলাদা গাড়ি ব্যবহার ও একাধিক সদস্যের উপস্থিতি থেকে এটি একটি পরিকল্পিত ডাকাতি প্রচেষ্টা বলে প্রতীয়মান হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন