সর্বশেষ

সারাদেশ

মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি ২ পরীক্ষার্থী নিহত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার নিশিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদ মিয়ার ছেলে রাফসান রাফি (১৬) এবং শিমুলশুর গ্রামের শিশির মজুমদারের ছেলে অনুজ মজুমদার (১৬)। তারা দু’জনই এবার এস জে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, পারিবারিক কাজে রাফসান রাফি তার বন্ধু অনুজকে নিয়ে মোটরসাইকেলে করে নিশিতলার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পথে রাফসান রাফি মারা যায় এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় অনুজ মজুমদারও মৃত্যুবরণ করে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

২৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন