পটুয়াখালী কুয়াকাটায় অনুষ্ঠিত হলো ফিশনেট প্রকল্পের বার্ষিক সাধারণ সভা
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা আবাসিক হোটেল নিলাঞ্জনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা।
সভা আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও সিএনআরএস, যা ফিশনেট প্রকল্পের অংশ।
ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং UK International Development-এর আর্থিক সহায়তায় অনুষ্ঠিত সভায় অংশ নেন কলাপাড়া, রাঙ্গাবালী, শরণখোলা, মোংলা, পাথরঘাটা ও তালতলী উপজেলার মৎস্যজীবী নেটওয়ার্কের মোট ৩০ জন প্রতিনিধি।
সভায় সভাপতিত্ব করেন উত্তরণ ফিশনেট প্রকল্পের মিল অ্যান্ড সেফগার্ডিং সেক্রেটারি আতিকা আজরা। স্বাগত বক্তব্য রাখেন ফিশনেট প্রকল্প ব্যবস্থাপক রেজওয়ান উল হক চৌধুরী।
উপজেলা নেটওয়ার্কের প্রতিনিধিরা তাদের এলাকার কাজের অগ্রগতি তুলে ধরেন। সভায় আলোচিত কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য ছিল: উপজেলা সমবায় কর্মকর্তার সাথে সমবায় সমিতি গঠনের এ্যাডভোকেসি সভা, জেলে কার্ড প্রাপ্তির জন্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে আলোচনা, খাল খননের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে বৈঠক, এবং খাস জমির আবেদন প্রক্রিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান, এসি (ল্যান্ড) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় সভা।
পরবর্তীতে দলগত আলোচনার মাধ্যমে আগামী বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। পরিকল্পনায় নেটওয়ার্কগুলোর অগ্রাধিকারভিত্তিক ভূমিকা নির্ধারণ করা হয়।
সভায় উত্তরণ ও সিএনআরএস-এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
১৬৪ বার পড়া হয়েছে