সর্বশেষ

জাতীয়জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ, নির্বাচন হবে স্পিকার-ডেপুটি স্পিকার
পুলিশে শীর্ষ পর্যায়ের রদবদল শুরু, রাষ্ট্রপতি নির্বাচন হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতীয় ভিসা চালু নিয়ে হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের পদত্যাগ
তেজগাঁও কলেজ শিক্ষার্থী ইকরাম হত্যায় দুই বন্ধুকে মৃত্যুদণ্ড
জানুয়ারিতে সড়ক-মহাসড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৬: যাত্রী কল্যাণ সমিতি
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পর্তুগাল বাংলা প্রেসক্লাব-এর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
রমজানে মক্কায় ওমরাহ পালনকারীদের নতুন নির্দেশনা জারি
সারাদেশফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য মানববন্ধন অনুষ্ঠিত
অনিয়ম-দুর্নীতিতে শূন্য সহনশীলতা: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু
চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে হামলার অভিযোগে যুবক গ্রেফতার
নির্বাচনের পর সহিংসতা: অপরাধীকে গ্রেফতারের দাবি আখতারের
৩৬ বছরেও হয়নি পার্বত্য ৩ জেলা পরিষদ নির্বাচন, জবাবদিহিহীনতায় বাড়ছে দুর্নীতি
রুমিনকে শহীদ মিনারে বাধা ও সংঘর্ষ: ১৫০ জনের বিরুদ্ধে মামলা
অগ্রাধিকার ভিত্তিতে সুন্দরবনে একের পর এক কর্মসূচি জানালেন প্রতিমন্ত্রী
রূপগঞ্জে প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগে ক্লিনিকে ভাঙচুর
বান্দরবানে সাচিং প্রু জেরীকে বিএনপির গণসংবর্ধনা
নারায়ণগঞ্জে দিনদুপুরে গুলি ছুঁড়ে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই
গাইবান্ধায় সেফটি ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
মাগুরা-১ আসনকে আদর্শ এলাকায় রূপান্তরের আশ্বাস এমপির
নওগাঁয় উদ্ধার ১২৬টি মোবাইল মালিকদের হাতে হস্তান্তর
কুড়িগ্রামে ছাত্রনেতা হাসানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
জামালপুরে উদ্বোধন হলো ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬
কুড়িগামে বিএনপিকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
১৮ মাস পর মুকসুদপুরে খুললো উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
পটুয়াখালীতে রুফটপ সোলার প্রযুক্তি দ্রুত জাতীয় অগ্রাধিকার দাবি
কয়রায় অবৈধ বৈদ্যুতিক ফাঁদে নারীর মৃত্যু, ১ বছরে ৬ জনের প্রাণহানি
নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি: দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
জুলাই আন্দোলনে হামলা মামলায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ২
বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি আব্দুল করিম
চকরিয়ায় ডাকাতদের হামলায় মাংস ব্যবসায়ী নিহত, আহত ৩
চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী শাওন হত্যা: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার
ময়মনসিংহে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
মাদারীপুরে আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২
আন্তর্জাতিকআফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

নির্বাচনের পর সহিংসতা: অপরাধীকে গ্রেফতারের দাবি আখতারের 

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় জাতীয় সংসদ নির্বাচনের পরদিন বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা ও তার সমর্থকদের দায়ী করে তাদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন।

রোববার বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত এনসিপি নেতা সুমনের বাড়ি ও দলীয় কার্যালয়সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি অভিযোগ করেন, নির্বাচনে পরাজয়ের পর বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার নেতৃত্বে “নারকীয় তাণ্ডব” চালানো হয়েছে। হামলাকারীরা দুটি মোটরসাইকেলসহ বাড়ির বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করেছে বলে দাবি করেন তিনি।

আখতার হোসেন বলেন, হারাগাছ এলাকায় এনসিপি ও জামায়াতের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে হামলা চালানো হচ্ছে এবং তাদের হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। তিনি মনির, নোমান, বাবুল, রাসেল, রুজু ও মোয়াজ্জেমসহ কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন, তারা হামলায় জড়িত।

এর আগে ঢাকা থেকে সরাসরি হারাগাছে গিয়ে তিনি এনসিপির দলীয় কার্যালয় ও জেলা যুগ্ম সদস্য সচিব সুমনের বাড়ি পরিদর্শন করেন। সুমনের বাড়ির ক্ষয়ক্ষতি দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনের ফল ঘোষণার পরদিন শুক্রবার কয়েকশ সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

ক্ষতিগ্রস্ত এনসিপি নেতা সুমনের স্ত্রী আফরোজা আখতার মেরী অভিযোগ করেন, তারা নির্বাচনে এনসিপি প্রার্থী আখতার হোসেনের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। এ কারণে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা পরাজিত হয়ে তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং পরদিন শুক্রবার কয়েকশ সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা নগদ ২ লাখ টাকা, ৪ ভরি সোনার গহনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, হামলার খবর পেয়ে প্রাণভয়ে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যান। নির্বাচনের পরদিন থেকে টানা ১০ দিন ধরে তিনি, তার স্বামী সুমন, বাবা-মা ও স্বজনরা বাড়ির বাইরে পালিয়ে বেড়াচ্ছেন। সুমনকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের গ্রেফতার করে বিচার দাবি করেন আফরোজা আখতার মেরী।

সুমনের মা শেফালী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাদের বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুট করা হয়েছে। এখন তার ছেলে সুমনকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি ছেলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই অভিযোগ করেন সুমনের বোন, ভাই ও অন্যান্য স্বজনরা। তারা প্রশ্ন তোলেন, নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে থাকা বা ভোট দেওয়া কি অপরাধ? তাদের দাবি, বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার নেতৃত্বে সন্ত্রাসীরা যে তাণ্ডব চালিয়েছে, সে বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না; বরং অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে।

এদিকে আখতার হোসেন এমপির হারাগাছে আগমনকে কেন্দ্র করে রোববার স্থানীয় বিএনপি সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। পরে হরতাল প্রত্যাহার করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলেও তার আগমনের পর বিএনপির কোনো নেতা-কর্মীকে এলাকায় দেখা যায়নি।

সম্ভাব্য গোলযোগের আশঙ্কায় এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

হারাগাছ থানার ওসি অশোক চৌহান বলেন, বিএনপি তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে। আখতার হোসেন এমপির নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন