সারাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি অন্তবর্তী সরকারের সময়ে জারি হওয়া অধ্যাদেশগুলো উত্থাপিত হবে।
জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ, নির্বাচন হবে স্পিকার-ডেপুটি স্পিকার
স্টাফ রিপোর্টার
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি অন্তবর্তী সরকারের সময়ে জারি হওয়া অধ্যাদেশগুলো উত্থাপিত হবে।
এছাড়া শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণও থাকবে।
এ তথ্য রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে বৈঠক শেষে বের হওয়ার সময় এ তথ্য সাংবাদিকদের জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অধিবেশন সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি পরামর্শক্রমে প্রধানমন্ত্রীকে তথ্য দিয়ে সংসদ অধিবেশন আহ্বান করবেন।
২০৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন