সারাদেশ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ শুক্রবার তার সিরাজগঞ্জ শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বর্তমান সরকারের সামনে জ্বালানি খাত পরিচালনা একটি বড় চ্যালেঞ্জ।
নতুন করে জ্বালানি আমদানী করতে হবে : জ্বালানি মন্ত্রী
স্বপন মির্জা, সিরাজগঞ্জ
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ শুক্রবার তার সিরাজগঞ্জ শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বর্তমান সরকারের সামনে জ্বালানি খাত পরিচালনা একটি বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, “বিগত সরকার যে পরিমাণ বকেয়া রেখে গেছে, তার সঙ্গে আবার নতুন করে জ্বালানি আমদানী করতে হবে। সামনের সময়টা আমার জন্য কঠিন পরীক্ষা।”
মন্ত্রী আরও বলেন, “কয়েক দিন ধরে মন্ত্রী হিসেবে বিষয়গুলো খতিয়ে দেখছি। এরপর চেষ্টা করব কিভাবে সুষ্ঠুভাবে ম্যানেজ করে জনগণকে এর সুফল দিতে পারি।” তিনি আশ্বস্ত করেছেন, রমজান মাস এবং বোরো মৌসুমে দেশের বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে যথাসাধ্য চেষ্টা চালানো হবে। তবে তিনি উল্লেখ করেন, যেহেতু বিষয়টি টেকনিক্যাল, মাঝে মাঝে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে।
মন্ত্রী এই সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এবং নেসকোর স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন