সর্বশেষ

জাতীয়তারেক রহমানে সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ট্রাম্প
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা
রমজান উপলক্ষে স্কুলে টানা ৩৬ দিনের ছুটি শুরু
রমজান উপলক্ষে সরকারি-বেসরকারি দপ্তরে নতুন সময়সূচি কার্যকর
রমজানে মেট্রোরেলে ইফতার বহন ও খাওয়ায় বিধিনিষেধ
সারাদেশনড়াইলে রমজানের প্রথম দিনে তিন দোকানকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর উদ্ধার
সুনামগঞ্জে ৪.১ মাত্রার ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই
রাজশাহীতে সাবেক ইউপি সদস্য হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
জমি নিয়ে বিরোধ: ঝিনাইদহে বোনজামাই ও ভাগ্নের মারপিটে কৃষক নিহত
রমজানে বাজার স্থিতিশীল রাখতে সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রাজশাহী নগর স্বাস্থ্যকেন্দ্রে ৭ মাস বেতন বকেয়া
নেত্রকোণায় সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের তিনটি ঘর পুড়ে ছাই
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
মাদলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন
নওগাঁ-৫: নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলুকে সংবর্ধনা
প্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে
অগ্রগতি ছাড়াই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর উদ্ধার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের আমনূরা জংশনে বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।

দীর্ঘ ৯ ঘণ্টার উদ্ধার তৎপরতার পর দুপুর নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আমনুরা সহকারী স্টেশনমাস্টার মোঃ মোখলেসুর রহমান জানান, পোনে ৫টায় পয়েন্টসম্যানের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। এরপর সকাল ১০টা ১০ মিনিটে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। প্রথম ওয়াগনটি ১১টা ২৫ মিনিটে উদ্ধার করা হয় এবং দ্বিতীয় ওয়াগনটি ১২টা ৫৫ মিনিটে। এরপর বাকি দুটি ওয়াগনও তোলা হয়।

তিনি আরও বলেন, “আমাদের পয়েন্ট ও সিগন্যালে কোনো ত্রুটি ছিল না। তবুও বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা দেখবেন আসল সমস্যা কোথায় এবং কেন এখানে বারবার দুর্ঘটনা ঘটছে।”

দুর্ঘটনার কারণে রহনপুর স্টেশনে আটকা পড়া ‘মহানন্দা এক্সপ্রেস’-এর যাত্রীরা কয়েক ঘণ্টা বিরক্তিতে পড়েন। বর্তমানে লাইন পুনরায় ফিট হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন