সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে সাবেক ইউপি সদস্য হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামি মো. রাজিবুল ইসলাম ওরফে রাজিব (৩৫) র‍্যাব-৫-এর অভিযানে গ্রেপ্তার হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫-এর তথ্য অনুযায়ী, ২৫ জানুয়ারি রাতে মোশাররফ হোসেনের বাড়ির সামনে একটি চায়ের দোকানে গরু কেনাবেচাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের একপর্যায়ে রাজিবসহ অন্যান্য আসামিরা বাঁশের লাঠি দিয়ে মোশাররফের উপর হামলা চালায়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং পরবর্তীতে আরও কয়েকজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তাকে মারধর করে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত মোশাররফকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে বাদী হয়ে দামকুড়া থানায় চারজনের নাম উল্লেখ করে এবং সাত থেকে আটজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

এর আগে ১ ফেব্রুয়ারি মামলার আরও দুই আসামি রফিকুল ইসলাম ওরফে রাকিব এবং আরিফুল ইসলাম ওরফে আরিফকে গ্রেপ্তার করা হয়েছিল। র‍্যাব-৫ জানায়, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

৩১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন