সর্বশেষ

জাতীয়তারেক রহমানে সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ট্রাম্প
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা
রমজান উপলক্ষে স্কুলে টানা ৩৬ দিনের ছুটি শুরু
রমজান উপলক্ষে সরকারি-বেসরকারি দপ্তরে নতুন সময়সূচি কার্যকর
রমজানে মেট্রোরেলে ইফতার বহন ও খাওয়ায় বিধিনিষেধ
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর উদ্ধার
সুনামগঞ্জে ৪.১ মাত্রার ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই
রাজশাহীতে সাবেক ইউপি সদস্য হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
জমি নিয়ে বিরোধ: ঝিনাইদহে বোনজামাই ও ভাগ্নের মারপিটে কৃষক নিহত
রমজানে বাজার স্থিতিশীল রাখতে সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রাজশাহী নগর স্বাস্থ্যকেন্দ্রে ৭ মাস বেতন বকেয়া
নেত্রকোণায় সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের তিনটি ঘর পুড়ে ছাই
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
মাদলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন
নওগাঁ-৫: নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলুকে সংবর্ধনা
প্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে
অগ্রগতি ছাড়াই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
জাতীয়

শীর্ষ দশ সম্পদশালী সংসদ সদস্য: ১ম শরিয়তপুর, ২য় ফেনী, ৩য় কুমিল্লার এমপি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের মধ্যে ২৭১ জনের সম্পদ কোটি টাকার বেশি, যা মোট প্রার্থীর ৯১.২৫ শতাংশ। এছাড়া ৫ কোটি টাকার বেশি সম্পদের মালিক রয়েছেন ১৮৭ জন (৬২.৯৬%)।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদার এবং তথ্য উপস্থাপন করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ২০১ জন (৯৬.১৭%) কোটি টাকার মালিক। অন্যদিকে, জামায়াতে ইসলামীর ৬৮ জনের মধ্যে ৫২ জন (৭৬.৪৭%) এ শ্রেণির মধ্যে পড়েছেন।

নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে মাত্র ২ জনের সম্পদ ২৫ লাখ টাকার কম। সম্পদের ঘর পূরণ না করা ৩ জনসহ এই সংখ্যা মোট ৫ জন (১.৬৮%)।

সুজনের বিশ্লেষণে দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় কোটিপতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে কোটিপতির হার ছিল ৮৯.৯৭%; বর্তমানে তা ৯১.২৫%। স্বল্প সম্পদের মালিকের সংখ্যা ৩.০১% থেকে কমে ০.৬৭% হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে স্বল্প সম্পদের প্রার্থীদের অংশগ্রহণ হ্রাস পাচ্ছে, অপরদিকে অধিক সম্পদের মালিকদের অংশগ্রহণ বাড়ছে।

শীর্ষ দশ সম্পদশালী সংসদ সদস্য

শীর্ষে রয়েছেন শরীয়তপুর-১ আসনের বিএনপি নেতা সাঈদ আহমেদ, যার মোট সম্পদ ১১৯৯ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার ১১০ টাকা। অন্যান্য শীর্ষ সম্পদশালী বিজয়ীরা হলেন:

আবদুল আউয়াল মিন্টু (ফেনী-৩, বিএনপি) – ৯৪৬ কোটি ৮১ লাখ ৪৬ হাজার ৮৪৭ টাকা
জাকারিয়া তাহের (কুমিল্লা-৮) – ৭৭০ কোটি ৮৯ লাখ ১৭ হাজার ৭৯৪ টাকা
গোলাম মোহাম্মদ সিরাজ (বগুড়া-৫) – ৬১৩ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার ৯৯৭ টাকা
মোঃ সফিকুর রহমান (কিরন, শরীয়তপুর-২) – ৫৫৭ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৪৯০ টাকা
ফখর উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-১১) – ৪৬৫ কোটি ১৪ লাখ ৪৫ হাজার ৯৪২ টাকা
নাসের রহমান (মৌলভীবাজার-৩) – ৩৮০ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৬৬৯ টাকা
মোঃ জালাল উদ্দিন (চাঁদপুর-২) – ৩৬৪ কোটি ১২ লাখ ২০ হাজার ১০৬ টাকা
মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (ঢাকা-৮) – ৩২৫ কোটি ৯৪ লাখ ৮৩ হাজার ২৬৬ টাকা
মোঃ আবদুল হান্নান (চাঁদপুর-৪, স্বতন্ত্র) – ৩১৮ কোটি ১৮ লাখ ৪২ হাজার ৪২৮ টাকা। 

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন