সারাদেশ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজান মাসের পবিত্রতা রক্ষায় হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখা এবং নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে উপজেলার মুসলেহীন শাখার উদ্যোগে বুধবার সর্বদলীয় রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রমজান উপলক্ষে কলাপাড়া মুসলেহীন শাখার র্যালি ও সভা
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজান মাসের পবিত্রতা রক্ষায় হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখা এবং নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে উপজেলার মুসলেহীন শাখার উদ্যোগে বুধবার সর্বদলীয় রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আসর নামাজের পর কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে রেলি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় গিয়ে আলোচনা সভার সঙ্গে মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলার মুসলেহীন শাখার সদস্য মোঃ জসিম উদ্দীন। বক্তব্য রাখেন মুবাল্লিগ নেছারাবাদ ঝালকাঠি, যুব মুসলেহীন চাকমইয়া ইউনিয়ন শাখার সভাপতি মুজিবুর রহমান মল্লিক প্রমুখ। এ সময় উপজেলা মুসলেহীন, যুব মুসলেহীন, ছাত্র মুসলেহীন ও তোলাবায়ে মুসলেহীন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৭৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন