খুলনায় রমজান উপলক্ষে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রমজান মাসে জনগণকে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্য খুলনায় ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।
এ কার্যক্রমের আওতায় তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুরসহ অন্যান্য পণ্য বাজার মূল্যের চেয়ে কম দামে পাওয়া যাবে।
টিসিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে খুলনার ১৫টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা শুরু হয়েছে। বিক্রির স্থানগুলো হলো: বয়রা সরকারি মহিলা কলেজ, প্রান্তিক মার্কেট, টেক্সটাইল মিল রোড, গোবরচাকা পল্লী মঙ্গল স্কুল মাঠ, এরশাদ আলী স্কুল মাঠ, শিশু হাসপাতালের সামনে, বাগমারা মোতালেব চেয়ারম্যানের বাড়ির সামনে, বসুপাড়া এতিমখানা রোড, আলকাতরা ক্লাব মোড়, খুলনা প্রেসক্লাব, দক্ষিণ টুটপাড়া মসজিদ মাঠ, পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ, শিপইয়ার্ড রোড চানমারী বাজার, রূপসা ব্রীজের নীচে, আফিল উদ্দিন স্কুল প্রাঙ্গন ও শিল্পকলা একাডেমি।
রমজানে নিয়মিত পণ্যের পাশাপাশি অতিরিক্তভাবে ছোলা ও খেজুরও বিক্রি করা হচ্ছে। প্রতি প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা। প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন।
টিসিবি জানায়, সপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি চলবে। ফ্যামিলি কার্ডধারী ছাড়াও সাধারণ মানুষ সহজেই এই পণ্য ক্রয় করতে পারবেন। ট্রাক সেলে প্রতিটি পণ্যের সঙ্গে ছোলা ও আধা কেজি খেজুর যুক্ত করা হয়েছে।
গতকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে লাইনে দাঁড়িয়ে ক্রেতারা টিসিবির পণ্য কিনতে দেখা গেছে।
১২৯ বার পড়া হয়েছে