সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গায় রমজানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির উদ্যোগ

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গা সদর এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা শহরের কোট মোড়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন উদ্বোধন করেন এ কর্মসূচি। জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত এ বিক্রয় কার্যক্রমে দুধ, ডিম, গরুর মাংস এবং সোনালি মুরগি নির্ধারিত মূল্যে ক্রেতাদের জন্য সরবরাহ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “রমজান উপলক্ষে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা মাথায় রেখে আমরা এই উদ্যোগ নিয়েছি। এখানে সুলভ মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ স্বস্তিতে বাজারজাত পণ্য ক্রয় করতে পারে।” তিনি আরও জানান, কৃষি অফিস খামারিদের সঙ্গে সমন্বয় করে ফলের দোকানের ব্যবস্থা করার জন্য কাজ করছে।

প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং আগামী ২৫ রমজান পর্যন্ত চালু থাকবে। বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে – গরুর মাংস ৭০০ টাকা প্রতি কেজি, ডিম প্রতি পিচ ৮.৫ টাকা, সোনালি মুরগি ২৭৫ টাকা এবং দুধ ৭৫ টাকা প্রতি কেজি।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শাহাবুদ্দিন, কৃত্রিম প্রজননের উপপরিচালক ড. শামীম উজ জামান এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় ক্রেতারা জানান, বাজারে মূল্যবৃদ্ধির এই সময়ে এ ধরনের উদ্যোগ তাদের জন্য স্বস্তি এবং সহজলভ্যতার সুযোগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা আশাবাদী, রমজান মাসজুড়ে কার্যক্রম চালু থাকলে বাজারে ইতিবাচক প্রভাব পরবে।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন