সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন যাত্রা: প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত, ডিউটি ফ্রি গাড়ি-প্লট নেবেন না বিএনপি এমপিরা
শপথ গ্রহণ করলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু
আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংস্কার পরিষদে জামায়াতের শপথ, মাঝপথে বেরিয়ে গেলেন রুমিন
বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: আব্দুল্লাহ তাহের
বিপুল জনসমর্থনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোঃ শেখ সাদীর অভিনন্দন
সারাদেশদৌলতপুরে ভাড়া বাসায় ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার
বেতাগীতে আ.লীগ কার্যালয়ে ছবি টাঙানোকে ঘিরে উত্তেজনা, রাতে ভাঙচুর
রূপগঞ্জে হেকমত হত্যা: মৃত্যুদণ্ড ১ জনের, কারাদণ্ড ১ জনের, খালাস ১ জন
মিজানুর রহমান মিনুর মন্ত্রী হওয়ায় রাজশাহীতে উচ্ছ্বাস
নতুন মন্ত্রিসভায় কুমিল্লার তিন মুখ, জেলাজুড়ে উৎসব
রমজানে স্বস্তি আনতে বান্দরবানে টিসিবি'র পণ্য বিক্রি শুরু
বেনাপোল সীমান্তে পালানোর সময় হত্যা মামলার ২ আসামি আটক
মাগুরায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জে মিথ্যা মামলা ও হামলার অভিযোগে মানববন্ধন
গোপালগঞ্জ সরকারি কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপন
হোমনায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে মতবিনিময় সভা
রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং মোংলা বন্দরের, সাত মাসেই ছাড়ালো গত অর্থবছরের অর্জন
কুয়াকাটায় টোয়াকের নতুন কমিটি: প্রেসিডেন্ট তুষার ও সেক্রেটারি মিরাজ নির্বাচিত
গোদাগাড়ীর এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ
মাগুরায় নির্বাচনের পর বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মসূচি
ঘুষ দিতে এসে শিক্ষক আটক: রংপুরে দুদকের অভিযান
আন্তর্জাতিকইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটের পাঁচ দল নিশ্চিত
সারাদেশ

রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং মোংলা বন্দরের

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসেই রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং করেছে মোংলা বন্দর।

বন্দর সূত্রে জানা গেছে, জুলাই ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে ৩১টি বিদেশি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজের মাধ্যমে মোট ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৭৯ দশমিক ১৯ শতাংশ বেশি।

গত অর্থবছরে মোট ২১ হাজার ৪৫৬ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল। অথচ চলতি অর্থবছরের মাত্র সাত মাসেই সেই পরিমাণ অতিক্রম করেছে বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, একই সময়ে মোট ৫১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরে আগমন করেছে। এ সময়ের মধ্যে ছয় হাজার ৪০৪টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে এবং কার্গো হ্যান্ডলিং হয়েছে ৮২ লাখ ৬৬ হাজার মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৩ শতাংশ বেশি।

তিনি আরও বলেন, অর্থবছরের এখনও পাঁচ মাস বাকি থাকলেও কন্টেইনার হ্যান্ডলিংয়ে ইতোমধ্যে গত বছরের মোট পরিসংখ্যান ছাড়িয়ে গেছে বন্দর।

বন্দর ব্যবহারকারীদের সুবিধার্থে হিরণ পয়েন্ট এলাকায় HP-1, HP-2 ও HP-3 নামে তিনটি নতুন অপারেশনাল অ্যাঙ্কর বার্থ ঘোষণা করা হয়েছে। পরীক্ষামূলকভাবে এসব বার্থে ৯ মিটার ড্রাফটের ১৬টি বাণিজ্যিক জাহাজ সফলভাবে অপারেশন সম্পন্ন করেছে। এখন থেকে এসব বার্থে সর্বোচ্চ ২০০ মিটার দৈর্ঘ্য ও ৯ মিটার ড্রাফটের জাহাজ কার্গো অপারেশন করতে পারবে।

বর্তমানে মোংলা বন্দর দিয়ে খাদ্যশস্য, সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার, সার, অটোমোবাইল, যন্ত্রপাতি, চাল, গম, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তৈলবীজ ও এলপিজিসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য আমদানি হচ্ছে।

পাশাপাশি সাদা মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, মাটির টাইলস, রেশম কাপড়সহ বিভিন্ন দেশীয় পণ্য রপ্তানি কার্যক্রমও অব্যাহত রয়েছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন