সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন যাত্রা: প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত, ডিউটি ফ্রি গাড়ি-প্লট নেবেন না বিএনপি এমপিরা
শপথ গ্রহণ করলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু
আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংস্কার পরিষদে জামায়াতের শপথ, মাঝপথে বেরিয়ে গেলেন রুমিন
বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: আব্দুল্লাহ তাহের
বিপুল জনসমর্থনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোঃ শেখ সাদীর অভিনন্দন
সারাদেশদৌলতপুরে ভাড়া বাসায় ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার
বেতাগীতে আ.লীগ কার্যালয়ে ছবি টাঙানোকে ঘিরে উত্তেজনা, রাতে ভাঙচুর
রূপগঞ্জে হেকমত হত্যা: মৃত্যুদণ্ড ১ জনের, কারাদণ্ড ১ জনের, খালাস ১ জন
মিজানুর রহমান মিনুর মন্ত্রী হওয়ায় রাজশাহীতে উচ্ছ্বাস
নতুন মন্ত্রিসভায় কুমিল্লার তিন মুখ, জেলাজুড়ে উৎসব
রমজানে স্বস্তি আনতে বান্দরবানে টিসিবি'র পণ্য বিক্রি শুরু
বেনাপোল সীমান্তে পালানোর সময় হত্যা মামলার ২ আসামি আটক
মাগুরায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জে মিথ্যা মামলা ও হামলার অভিযোগে মানববন্ধন
গোপালগঞ্জ সরকারি কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপন
হোমনায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে মতবিনিময় সভা
রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং মোংলা বন্দরের, সাত মাসেই ছাড়ালো গত অর্থবছরের অর্জন
কুয়াকাটায় টোয়াকের নতুন কমিটি: প্রেসিডেন্ট তুষার ও সেক্রেটারি মিরাজ নির্বাচিত
গোদাগাড়ীর এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ
মাগুরায় নির্বাচনের পর বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মসূচি
ঘুষ দিতে এসে শিক্ষক আটক: রংপুরে দুদকের অভিযান
আন্তর্জাতিকইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটের পাঁচ দল নিশ্চিত
সারাদেশ

মিজানুর রহমান মিনুর মন্ত্রী হওয়ায় রাজশাহীতে উচ্ছ্বাস

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী-২ (সদর) আসন থেকে নির্বাচিত হয়ে মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি ঘোষণা ও শপথের পর শহরে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে মিষ্টি বিতরণ করা হয়। স্থানীয়রা দলমত নির্বিশেষে নতুন মন্ত্রীর পদোন্নতিতে খুশি হয়েছেন।

রাজশাহী-২ আসন মূলত রাজশাহী সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত। এর আগে ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় এই আসন থেকে পূর্ণ মন্ত্রী নির্বাচিত হন এমরান আলী সরকার, যিনি তখন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দীর্ঘ সময় পর পুনরায় এই আসন থেকে পূর্ণ মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু।

বিএনপির বর্ষীয়ান এই নেতা দীর্ঘদিন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাত্র ৩২ বছর বয়সে তিনি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন এবং টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন। মেয়র থাকার সময়ে ২০০১ সালে রাজশাহী সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

শপথ গ্রহণের পর মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, “মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। এখন আরও ভালোভাবে রাজশাহীর উন্নয়নে কাজ করতে পারব।”

রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম বলেন, “আমাদের প্রিয় নেতা ভূমিমন্ত্রী হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তিনি সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানে আন্তরিক থাকেন।”

রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, “মিনু ভাই আধুনিক রাজশাহীর রূপকার। তাকে মূল্যায়ন করা হয়েছে। এজন্য আমরা কৃতজ্ঞ।”

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, “দীর্ঘদিন পর রাজশাহী পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছে। তিনি কৃষিভিত্তিক এ অঞ্চলকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।”

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন