সর্বশেষ

সারাদেশ

মাগুরায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

রূপক আইচ, মাগুরা 
রূপক আইচ, মাগুরা 

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও সরবরাহ নিশ্চিত করতে মাগুরায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে শালিখা উপজেলার আড়পাড়া বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ‘মেসার্স পবিত্র স্টোর’-এর বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, চকলেট ও অন্যান্য খাদ্যপণ্য জব্দ করা হয়। জানা যায়, এসব পণ্য পাইকারি হিসেবে বিভিন্ন গ্রামের ছোট দোকানে সরবরাহ করা হচ্ছিল।

এছাড়া প্রতিষ্ঠানটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণে অনিয়ম, অননুমোদিত ও ক্ষতিকর রঙযুক্ত পণ্য বিক্রি, নিম্নমানের নকল ও ভেজাল পণ্য মজুদ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খোলা খাদ্যপণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেছে। কর্মকর্তারা জানান, এসব অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

উপরোক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বিপুল সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও মাগুরা পুলিশ টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন