সর্বশেষ

সারাদেশ

রাতের আঁধারে ১২০টি আমগাছ কাটার অভিযোগ, শ্যামপুরে চাঞ্চল্য

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামে রোববার রাতে প্রায় ১২০টি আমগাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী আব্দুর রহিম অভিযোগ করেছেন, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তার আমবাগানের গাছগুলো কেটে ফেলা হয়েছে।

তিনি জানান, গ্রামের এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে ছাগল সংক্রান্ত বিরোধ চলছিল। পূর্বে তার বাবা আকবর আলীকে হুমকিও দেওয়া হয়েছিল। তাই তিনি মনে করেন, এই ঘটনায় পূর্বনির্ধারিত প্রতিশোধ কাজ করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু প্রতিশোধ নিতে গাছ কেটে ফেলা অগ্রহণযোগ্য। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত জহির মাইছা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানিয়েছেন, এখনো লিখিত অভিযোগ জমা হয়নি। অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন