সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশশেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
সারাদেশ

হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার

মুসা মিয়া, হিলি 
মুসা মিয়া, হিলি 

সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হিলিতে নিজ শয়নকক্ষ থেকে ফাহিমা বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) মহল্লায় মুক্তার নামের এক ব্যক্তির ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফাহিমা বেগম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ই পাড়া গ্রামের বাদল দেওয়ানের মেয়ে বলে জানা গেছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রায় আট বছর আগে পারিবারিক কলহের জেরে তিনি ঢাকা ছেড়ে হাকিমপুরে এসে বসবাস শুরু করেন। পরবর্তীতে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। জীবিকার তাগিদে বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ ও ভিক্ষাবৃত্তির মাধ্যমে আয় করে মাদক সেবন করতেন বলে এলাকাবাসীর দাবি।

রোববার সারাদিন তার কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিক বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তার মরদেহ উদ্ধার করে।

হাকিমপুর (হিলি) থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন