সর্বশেষ

জাতীয়প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন: বিএনপি'র নতুন মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল, নতুন দায়িত্বে সিরাজ উদ্দিন
মঙ্গলবার শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা
জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়্যব
৩০ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ট্রাইব্যুনালে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট
সারাদেশত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মাদারীপুরে ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত
সিরাজগঞ্জে বাস-রিক্সা সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত রিকশাচালক
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্রিজের ওপর যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই
নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে চুয়াডাঙ্গায় সমন্বয় সভা
আন্তর্জাতিকনাইজেরিয়ার কয়েকটি গ্রাম হামলা, নিহত অন্তত ৩২
খেলাইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ: পাকিস্তানে পার্লামেন্টের সামনে পিটিআই সমর্থকদের অবস্থান
সারাদেশ

কুমিল্লায় বড় জয় জাকারিয়া তাহেরের, হাড্ডাহাড্ডি লড়াইয়ে জসিম উদ্দিনের বিজয়

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার ১১টি সংসদীয় আসনের ফলাফলে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন। আর সবচেয়ে কম ব্যবধানে জয় এসেছে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিনের।

কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, কুমিল্লা-৮ আসনে জাকারিয়া তাহের সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শফিকুল আলম হেলাল পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। এতে ১ লাখ ২৪ হাজার ১৮৭ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।

অন্যদিকে কুমিল্লা-৫ আসনে বিএনপির জসিম উদ্দিন ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ড. মোবারক হোসেন পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট। ব্যবধান দাঁড়ায় ৯ হাজার ৯৩৮ ভোট—জেলার মধ্যে যা সর্বনিম্ন।

জেলার অন্যান্য আসনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কুমিল্লা-১ আসনে বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন ২৮ হাজার ৫৫ ভোটের ব্যবধানে জয় পান। তিনি পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৩০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মনিরুজ্জামান বাহালুল পান ১ লাখ ১২ হাজার ২০৫ ভোট।

কুমিল্লা-২ আসনে বিএনপির সেলিম ভুঁইয়া ১৪ হাজার ৮৮৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তিনি পান ৭৬ হাজার ২৬৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন পেয়েছেন ৬১ হাজার ৩৮৫ ভোট।

কুমিল্লা-৩ আসনে বিএনপির শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ১ লাখ ৫৮ হাজার ৯৩ ভোট পেয়ে ৫৩ হাজার ৫১৩ ভোটের ব্যবধানে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইউসুফ হাকিম সোহেল পান ১ লাখ ৪ হাজার ৫৮০ ভোট।

কুমিল্লা-৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ ১ লাখ ৬০ হাজার ৮১ ভোট পেয়ে ১ লাখ ১০ হাজার ২৩ ভোটের বড় ব্যবধানে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকারের জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৮৪৫ ভোট।

কুমিল্লা-৬ আসনে বিএনপির মনিরুল হক চৌধুরী ১ লাখ ৯৯ হাজার ৩১০ ভোট পেয়ে ৮৫ হাজার ২৮০ ভোটের ব্যবধানে জয় পান। জামায়াতের কাজী দ্বীন মোহাম্মদ পান ১ লাখ ১৪ হাজার ৩০ ভোট।

কুমিল্লা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন ৯০ হাজার ৮১৯ ভোট পেয়ে ৪২ হাজার ৮৯৪ ভোটের ব্যবধানে জয়ী হন। বিএনপির রেদোয়ান আহমেদ পান ৪৭ হাজার ৯২৫ ভোট।

কুমিল্লা-৯ আসনে বিএনপির আবুল কালাম ১ লাখ ৬৮ হাজার ১০৮ ভোট পেয়ে ৫৪ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে জয়ী হন। জামায়াতের ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী পান ১ লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট।

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলম ভুঁইয়া ১ লাখ ৬১ হাজার ৮৪৭ ভোট পেয়ে ৪৫ হাজার ৬৯৭ ভোটের ব্যবধানে জয় পান। জামায়াতের মাওলানা ইয়াছিন আরাফাত পান ১ লাখ ১৬ হাজার ১৫০ ভোট।

সবশেষে কুমিল্লা-১১ আসনে জামায়াতের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ১ লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট পেয়ে ৫৬ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হন। বিএনপির কামরুল হুদা পান ৭৬ হাজার ৬৩৮ ভোট।

জেলার সার্বিক ফলাফলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেলেও কয়েকটি আসনে হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে কুমিল্লা-৫ আসনের ফলাফল ছিল সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন