সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া ঘাট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আনুমানিক ভোর সাড়ে ৩টার দিকে কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো কার্যালয়টি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

অগ্নিকাণ্ডে কার্যালয়ের ভেতরে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া-র ছবি, চেয়ার-টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় মেনে নিতে না পেরে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করার আহ্বান জানান তিনি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নজরদারি অব্যাহত রেখেছে।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন