সর্বশেষ

জাতীয়নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার
জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের গেজেট জারি, শপথের প্রস্তুতি
সারাদেশরাজশাহীতে ছয়টি আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
মিথ্যা মামলার অভিযোগ টাঙ্গাইল-৩ আসনে বিজয়ী লুৎফর রহমানের
নওগাঁর ছয় আসনে ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নওগাঁ-২ আসনে পরাজয়ের খবরে বিএনপি কর্মীর মৃত্যু
মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা, এলাকায় আতঙ্ক
চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২; মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না : পুলিশ
বড়াইগ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, অন্তত ৬ আহত
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরেহীর মৃত্যু
ঘোড়াশালে কাভার্ডভ্যানের ধাক্কায় মিনি ট্রাকের হেলপার নিহত
জাতীয় সংসদ নির্বাচন : কুষ্টিয়া-১ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
মাদারীপুর-৩ আসনে ধানের শীষের কাছে হেরে গেল জামায়াত
রংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল এলাকা
পঞ্চগড়ে ভাইরাল ভিডিও নিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের পদত্যাগ
খেলাউয়েফা নেশন্স লিগ: একই গ্রুপে স্পেন-ইংল্যান্ড, রোনালদোর প্রতিপক্ষ হলান্ড
সারাদেশ

নওগাঁয় পাঁচটি আসনে বিএনপি, একটিতে জামায়াত

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁ জেলার ১১টি উপজেলা নিয়ে গঠিত ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে পাঁচটিতে বিজয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা এবং একটি আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এসব ফল ঘোষণা করেন।

নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর)
মোট ভোটকেন্দ্র ছিল ১৬৬টি। সব কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামির প্রার্থী মোহা. মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট।

নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা)
এ আসনে ভোটকেন্দ্র ছিল ১২৪টি। সব কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামির প্রার্থী মো. এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট।

নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর)
মোট ১২৪টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফজলে হুদা বাবুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামির প্রার্থী মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮৩৮ ভোট।

নওগাঁ-৪ (মান্দা)
এ আসনে ভোটকেন্দ্র ছিল ১১৭টি। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামির প্রার্থী আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৮১৪ ভোট।

নওগাঁ-৫ (নওগাঁ সদর)
মোট ১১৮টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামির প্রার্থী আবু সাদাত মো. সায়েম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ২৩৬ ভোট।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর)
এ আসনে ভোটকেন্দ্র ছিল ১১৫টি। সব কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামির প্রার্থী খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৮৮৬ ভোট।

উল্লেখ্য, নওগাঁর ছয়টি আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন, নারী ভোটার ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ২১ জন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন