সর্বশেষ

সারাদেশ

মিথ্যা মামলার অভিযোগ টাঙ্গাইল-৩ আসনে বিজয়ী লুৎফর রহমানের

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, তার নির্বাচনী সহকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

শনিবার দুপুরে লিখিত বক্তব্যে তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় মনোনয়নের জন্য আগ্রহী ছিলেন, কিন্তু দল তাকে মনোনয়ন প্রদান করেনি। এরপরও তৃণমুল নেতাকর্মীদের দাবির প্রতি সম্মান জানিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচনের পরের দিন, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল হক নাসির তার নির্বাচনী অফিস ভাঙচুর করে এবং তাদের নেতা-কর্মীদের ওপর দায় চাপিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন। তবে, বাস্তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা তার কর্মীদের বাড়ি-ঘর এবং ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালায়। হামলায় তার বিভিন্ন এলাকার ১৫-২০ জন নেতা-কর্মী মারাত্মক আহত হন এবং বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সংবাদদাতাদের প্রশ্নের জবাবে লুৎফর রহমান খান আজাদ বলেন, “আমি গত ৩৭ বছর ধরে বিএনপি’র সঙ্গে সক্রিয় রাজনীতি করছি। গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এর হাত ধরে রাজনীতিতে প্রবেশ করি। দলের প্রতি আস্থা অর্জনের ফলে বারবার আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়, এবং ঘাটাইলের জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে চার বারের এমপি এবং তিনবার মন্ত্রীত্ব পালনের সুযোগ দিয়েছেন। আমি সবসময় বিএনপির প্রতি আস্থা রাখব।”

সংবাদ সম্মেলনে তার আহত নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।

৩২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন