সর্বশেষ

জাতীয়নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার
জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের গেজেট জারি, শপথের প্রস্তুতি
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরেহীর মৃত্যু
জাতীয় সংসদ নির্বাচন : কুষ্টিয়া-১ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
রংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল এলাকা
পঞ্চগড়ে ভাইরাল ভিডিও নিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের পদত্যাগ
খেলাউয়েফা নেশন্স লিগ: একই গ্রুপে স্পেন-ইংল্যান্ড, রোনালদোর প্রতিপক্ষ হলান্ড
সারাদেশ

পঞ্চগড়ে ভাইরাল ভিডিও নিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খোলা সংক্রান্ত ভাইরাল ভিডিওকে ঘিরে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার রাতে জেলা শহরের একটি মিডিয়া হাউসে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

আবু দাউদ প্রধান বলেন, শুক্রবার সকালে তিনি নিজ এলাকা চাকলাহাট বাজারে চা খেতে গেলে স্থানীয় কয়েকজন তাকে একটি গোডাউন ঘরের সামনে ডেকে নেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, একটি গোডাউন ঘরে তালা দেওয়া ছিল এবং ইউনিয়ন জামায়াতের এক কর্মীর কাছে চাবি রয়েছে। পরে ওই কর্মী চাবিটি গোডাউন মালিকের কাছে ফেরত দেন।

তিনি দাবি করেন, এ সময় কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। তার ভাষ্য, “আমি তখন উপস্থিত লোকজনকে শান্ত করার চেষ্টা করছিলাম। পাশে দাঁড়িয়ে কে কী বক্তব্য দিয়েছে, তাৎক্ষণিকভাবে তা বুঝতে পারিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখে বিষয়টি জানতে পারি।”

বিএনপি নেতা আরও বলেন, একটি মহল তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। দীর্ঘদিন ধরে স্বচ্ছ রাজনীতি করার দাবি করে তিনি বলেন, তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। ঘটনার নিন্দা জানিয়ে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে চাকলাহাট ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে, শুক্রবার সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার অভিযোগ ওঠে আবু দাউদ প্রধানের বিরুদ্ধে। এ সময় তার পাশে দাঁড়িয়ে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে একটি ভিডিওতে বলতে শোনা যায়, “সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু দাউদ প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তালামুক্ত করেছেন।”

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন