সর্বশেষ

সারাদেশ

মোংলা প্রেস ক্লাবে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম শুক্রবার মোংলা প্রেস ক্লাবে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাবের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে মোংলায় কর্মরত সাংবাদিকরা নব নির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক গাজী হাসান, সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, এবং অন্যান্য সদস্যগণ।

নবনির্বাচিত এমপির সঙ্গে ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, “এ বিজয় আমার নয়, মোংলা-রামপালবাসীর। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—ঘেরদখলদার, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত মোংলা-রামপাল গড়ে তুলব।”

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৯,১১১ ভোটে এগিয়ে ছিলেন।

এর আগে মোংলা শ্রমিক সংঘ চত্বরে স্থানীয় ভোটার ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের তোড়া ও মালা নিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

৩০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন