সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশনড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
সারাদেশ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) 
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) 

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল ভোটে বিজয়ের পর কোনো বিজয় মিছিল না করে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দোয়া মিলাদের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপার্সন খালেদা জিয়া-র রুহের মাগফেরাত কামনায় শুক্রবার জুমার নামাজ শেষে কলাপাড়া কেন্দ্রীয় বড় মসজিদে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া মিলাদ পরিচালনা করেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন (কলাপাড়া-রাঙ্গাবালী) উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মিলাদে বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা, দলের সাফল্য এবং সমগ্র দেশের মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

মিলাদ শেষে নবনির্বাচিত এমপি এবিএম মোশাররফ হোসেন বলেন, “এই জয় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার সর্বস্তরের মানুষের। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আল্লাহর রহমতে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এ আসনের উন্নয়নে দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করতে চাই। সকলে দোয়া করবেন, আমি যেন জনগণের এমপি হতে পারি এবং সবার সেবা করতে পারি।”

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন