বাগেরহাটে জামায়াতে ইসলামী তিন আসনে বিজয়ী, বিএনপি একটিতে
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী বিজয়ী হয়েছেন।
বেসরকারি ফলাফলে শুক্রবার ভোর সাড়ে ৫টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন এই ফলাফল ঘোষণা করেন।
বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মো. মশিউর রহমান খান “দাঁড়িপাল্লা” প্রতীকে ১,১৭,৫২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল “ধানের শীষ” প্রতীকে ১,১৪,৩২৩ ভোট পেয়েছেন।
বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ “দাঁড়িপাল্লা” প্রতীকে ১,১৭,৭০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির শেখ মোহাম্মদ জাকির হোসেন “ধানের শীষ” প্রতীকে ৬৬,৪০৯ ভোট পান।
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম “ধানের শীষ” প্রতীকে ১,০২,৬৬১ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ আবদুল ওয়াদুদ শেখ “দাঁড়িপাল্লা” প্রতীকে ৮৩,৫৫০ ভোট পান।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল আলীম “দাঁড়িপাল্লা” প্রতীকে ১,১৬,০৬৭ ভোট নিয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে “ধানের শীষ” প্রতীকে ৯৮,৩২৬ ভোট পান।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, “বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপির প্রার্থীদের পরাজিত করে জামায়াতে ইসলামী প্রার্থীরা এবং একটিতে জামায়াতে ইসলামী প্রার্থীকে পরাজিত করে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।”
১৭৫ বার পড়া হয়েছে