সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
সারাদেশ

বাগেরহাটে তিন আসনে জামায়াতে ইসলামীর বিজয়, একটিতে বিএনপি জিতেছে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট
স্টাফ রিপোর্টার, বাগেরহাট

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে প্রথমবারের মতো জয়ী হয়েছে জামায়াতে ইসলামী, আর একটিতে নির্বাচিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন শুক্রবার ভোর ৫:৩০ মিনিটে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) এবং বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে জামায়াতে ইসলামের প্রার্থীরা প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত বাগেরহাট-১ আসনে মো. মশিউর রহমান খান “দাঁড়িপাল্লা” প্রতীক নিয়ে বিজয়ী হয়ে চমক সৃষ্টি করেছেন।

বিজয়ীরা হলেন:
বাগেরহাট-১: জামায়াতে ইসলামের মো. মশিউর রহমান খান, ১,১৭,৫২৭ ভোট; বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল ১,১৪,৩২৩ ভোটে পরাজিত।

বাগেরহাট-২: জামায়াতে ইসলামের শেখ মনজুরুল হক রাহাদ, ১,১৭,৭০৯ ভোট; বিএনপির শেখ মোহাম্মদ জাকির হোসেন ৬৬,৪০৯ ভোটে হেরে গেছেন।

বাগেরহাট-৩: বিএনপির শেখ ফরিদুল ইসলাম, ১,০২,৬৬১ ভোট; জামায়াতে ইসলামের মোহাম্মদ আবদুল ওয়াদুদ শেখ ৮৩,৫৫০ ভোটে পরাজিত।

বাগেরহাট-৪: জামায়াতে ইসলামের আব্দুল আলীম, ১,১৬,০৬৭ ভোট; বিএনপির সোমনাথ দে ৯৮,৩২৬ ভোটে হেরে গেছেন।

ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গোলাম মো. বাতেন বলেন, “বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপির প্রার্থীদের পরাজিত করে জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়ী হয়েছেন এবং একটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।”

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন