সর্বশেষ

জাতীয়একক সংখ্যাগরিষ্ঠতার পেয়ে সরকার গঠনের পথে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ১৮১টি, জামায়াতে ইসলামী ৫৫টি, এনসিপি ২টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
সারাদেশ

সাতক্ষীরায় ৪টি আসনেই নির্বাচনী লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীরা প্রতিটি আসনে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আক্তার সব কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ শেষে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)
এ আসনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর জয় পান জামায়াত প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। ১৬৮টি কেন্দ্রের (পোস্টাল ভোটসহ) চূড়ান্ত ফলে তিনি পান ১ লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ) পান ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ ভোট। ২৩ হাজার ৭৭৭ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন ইজ্জত উল্লাহ।

এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ২ লাখ ২৮ হাজার ৪০৪টি এবং ‘না’ ভোট ১ লাখ ২১ হাজার ২৫৬টি। ভোটগ্রহণের হার ছিল ৭৫.৬৪ শতাংশ।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা)
সদর-দেবহাটা আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। ১৮০টি কেন্দ্রের ফলাফলে তিনি পান ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট।
বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ২৮৩ ভোট। প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী হন আব্দুল খালেক।

এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ২ লাখ ৯২ হাজার ৮২৮টি এবং ‘না’ ভোট ৮৬ হাজার ৬১৯টি। ভোটের হার ছিল ৭৩.৭৯ শতাংশ।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ)
এই আসনে শুরুতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠলেও শেষ পর্যন্ত জয় পান জামায়াতের মুহা. রবিউল বাসার। ১৬৫টি কেন্দ্রের ফলে তিনি পান ১ লাখ ৮৪ হাজার ২৩৩ ভোট।
স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (ফুটবল প্রতীক) পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৮৯ ভোট। ৭৮ হাজার ৮৪৪ ভোটের ব্যবধানে জয়ী হন রবিউল বাসার।
বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন পেয়েছেন ৫৬ হাজার ৮১৯ ভোট।

এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট ২ লাখ ৩২ হাজার ৯২৫টি এবং ‘না’ ভোট ১ লাখ ৪ হাজার ৮৮৩টি। ভোটগ্রহণের হার ছিল ৭০.৯৯ শতাংশ।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর)
শ্যামনগর আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। ৯৬টি কেন্দ্রের ফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট।
বিএনপির প্রার্থী ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৪৬৬ ভোট। ২১ হাজার ৪৪৭ ভোটের ব্যবধানে জয় পান গাজী নজরুল ইসলাম।

এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ১ লাখ ২৯ হাজার ৭৪১টি এবং ‘না’ ভোট ৬০ হাজার ৭৭৯টি। ভোটের হার ছিল ৬৭.৭৬ শতাংশ।

জেলা প্রশাসন সূত্র জানায়, চারটি আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন