সর্বশেষ

জাতীয়একক সংখ্যাগরিষ্ঠতার পেয়ে সরকার গঠনের পথে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ১৮১টি, জামায়াতে ইসলামী ৫৫টি, এনসিপি ২টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
সারাদেশ

কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী

হাবীব চৌহান, কুষ্টিয়া
হাবীব চৌহান, কুষ্টিয়া

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আফজাল হোসেন। তাঁর নির্বাচনী প্রতীক ছিল দাঁড়িপাল্লা।

মঙ্গলবার গভীর রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আখতার ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, আফজাল হোসেন পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২০৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৭৪ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আনোয়ার খান (হাতপাখা) পেয়েছেন ১৩ হাজার ৬৪৩ ভোট। মাইনরিটি জনতা পার্টি প্রার্থী তরুণ কুমার ঘোষ (রকেট) পেয়েছেন ৬৪৭ ভোট। গণফোরাম প্রার্থী আব্দুল হাকিম মিঞা (উদীয়মান সূর্য) পেয়েছেন ২৪৯ ভোট এবং বাংলাদেশ লেবার পার্টি প্রার্থী শহিদুল ইসলাম (আনারস) পেয়েছেন ৩০০ ভোট।

এ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কুমারখালী ও খোকসা—এই দুই উপজেলা নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৬৫ জন। এর মধ্যে কুমারখালী উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ভোটার রয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৭৭৮ জন। এ উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৯৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৪৮ হাজার ৭৯৬ জন।

খোকসা উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ২৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার ৭৯ জন এবং নারী ভোটার ৬০ হাজার ২০৮ জন। আসনের দুই উপজেলায় মোট ১৫২টি ভোটকেন্দ্রের ৮৪১টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন