সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের একটি ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এক বিএনপি নেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তিনি ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করে ভোটারদের কাছে সরাসরি ভোট প্রার্থনা করছিলেন। বিষয়টি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে আটক করেন।

কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নাসিম বলেন, নির্বাচনী আইন অমান্য করে কেন্দ্রের অভ্যন্তরে প্রচারণা চালানোর অভিযোগে তাকে আটক করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও অনিন্দ্য গুহ জানান, অভিযুক্তকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে প্রশাসন জানিয়েছে, ঘটনার পর ভোটকেন্দ্রের পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন