সারাদেশ
মুন্সিগঞ্জে একটি ভোটকেন্দ্রের অদূরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (সকাল সাড়ে ১০টা) মুন্সিগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশের মাঠে এ বিস্ফোরণ ঘটে।
মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের কাছে ককটেল বিস্ফোরণ, হতাহতের ঘটনা নেই
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সিগঞ্জে একটি ভোটকেন্দ্রের অদূরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (সকাল সাড়ে ১০টা) মুন্সিগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশের মাঠে এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটা থেকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এরই মধ্যে সাড়ে দশটার দিকে হঠাৎ কেন্দ্রের কাছাকাছি মাঠে একাধিক ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভোটকেন্দ্রের ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক ছিল।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. তিতুমীর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ভোটগ্রহণে বিঘ্ন ঘটেনি।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
১৪৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন