সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
গুলশানে প্রধান উপদেষ্টার ভোট প্রদান, নতুন বাংলাদেশ গঠনের আহ্বান
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশখুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
কলাপাড়ায় শান্তিপূর্ণ ভোট, জাল ভোটের চেষ্টা রুখেছে পুলিশ
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
বগুড়ায় সকাল ১০টার মধ্যে ১৮.৩৬% ভোট পড়েছে
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
যত সময় গড়াবে, বিজয় তত সন্নিকটে : আশাবাদী হাসনাত আবদুল্লাহ
ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি
কুষ্টিয়া-১: উৎসবমুখর ভোটগ্রহণ, অধিকাংশ কেন্দ্রে দলের এজেন্ট অনুপস্থিত
বাগেরহাটে ১৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
সারাদেশ

নরসিংদীতে নিজ কেন্দ্রে ভোট দিলেন ড. মঈন খান ও খায়রুল কবির খোকন

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলায় উৎসবমুখর ও শান্ত পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে জেলার পাঁচটি সংসদীয় আসনের ৬৬৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।

ভোটগ্রহণের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আব্দুল মঈন খান এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের প্রার্থী খায়রুল কবির খোকন।

সকালে পলাশ উপজেলার চরনগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ড. মঈন খান। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সুদৃঢ় হবে।

অন্যদিকে সকাল ৮টায় নরসিংদী সদরের চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন খায়রুল কবির খোকন। ভোট শেষে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন। এ সময় কেন্দ্রের বাইরে দলীয় নেতাকর্মীরা অবস্থান করলেও ভেতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক।

একই কেন্দ্রে সকাল পৌনে ৮টার দিকে নরসিংদী সদর-১ আসনে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহিম ভূঞাও তার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন ঘিরে জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন জানান, মাঠে রয়েছেন পাঁচ শতাধিক সেনাসদস্য, প্রায় দেড় হাজার পুলিশ সদস্য, ১৩ প্লাটুন বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা। এছাড়া ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করছেন।

চরাঞ্চলসহ গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারির জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

জেলার পাঁচটি আসনে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পোস্টাল ভোট বাদে নরসিংদীতে ভোটার সংখ্যা ১৯ লাখ ৪৭ হাজার ৯ শত ৪৭ জন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রশাসনের আশা, সার্বিক নিরাপত্তা ও তদারকির মাধ্যমে দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন