সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়া, ১২ ফেব্রুয়ারি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সরাইল উপজেলায় দায়িত্ব পালনকালে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। নিহত মো. মুজাহিদুল ইসলাম পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়া, ১২ ফেব্রুয়ারি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সরাইল উপজেলায় দায়িত্ব পালনকালে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। নিহত মো. মুজাহিদুল ইসলাম পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।
বৃহস্পতিবার সকালে সরাইল উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম কেন্দ্রে (ভোটকেন্দ্র নং–৫১) পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। পরবর্তীতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৫৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন